1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

সভাপতি আক্তার, সাধারণ সম্পাদক জামাল দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির ১৩ সদস্যের কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদ্দিন দুলাল | দেবিদ্বার (কুমিল্লা) :  কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্যে “দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি” নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে
সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন,
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন-এর দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল
এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: জহিরুল ইসলাম মারুফ (দৈনিক কালবেলা) ও মোহাম্মদ শাহজালাল (দৈনিক ভোরের দর্পণ)
সহ-সাধারণ সম্পাদক: মো. ওমর ফারুক সরকার (দৈনিক খবরপত্র)
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আনোয়ার হোসাইন (দৈনিক ডাক প্রতিদিন)
অর্থ সম্পাদক: মো. আব্দুল হালিম (দৈনিক উন্নয়ন বার্তা)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. পারভেজ সরকার (দৈনিক দিনকাল)
সমাজকল্যাণ সম্পাদক: সোহাগ রানা সোহেল (মাই টিভি)
দপ্তর সম্পাদক: মো. নেসার উদ্দিন (এশিয়ান টিভি)
নির্বাহী সদস্য: সোহরাব হোসেন (দৈনিক আজকের কুমিল্লা) ও এম এম শাহিদ সরোয়ার (অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তা)
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ দেবিদ্বারে সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য সুদৃঢ়করণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com