1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

সংসদীয় কমিটির কাছে জবাদিহি নিশ্চিত করতে হবে: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, মন্ত্রণালয়গুলোকে স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে না। স্থায়ী কমিটি সুপারিশ করলে তা মন্ত্রণালয় দেখে না। কমিটি থেকে সুপারিশ পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে, এমন ব্যবস্থা করতে হবে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে।

আজ সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে জিএম কাদের এ সব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, মন্ত্রীদের পরিববর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বিধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। সেই ঘোষণা অনুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকারি দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠ। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সরকারের যে কোন প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সরকারি আইন, সরকারি দলের সম্মতি পায় ও সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই তা সংসদে অনুমোদন লাভ করে। সংশোধন, গ্রহণ বা বর্জন সরকারের মর্জির উপর নির্ভরশীল। তাই সংসদ কার্যতঃ শুধুমাত্র সরকারি আইন প্রনয়ণে বৈধতা দেওয়া ছাড়া কিছু করতে সক্ষম নয়। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যন্ত আবশ্যক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com