1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

শেষ বলে হোয়াইটওয়াশ টিম টাইগার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম দুই টি-২০ হেরে এরমধ্যেই পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজ মাঠে হোয়ইটওয়াশের লজ্জা এড়াতেও ব্যর্থ হলো টিম টাইগার।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে টস জিতে আগে ব্যাট করে ১২৪ রানে থামে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দুই পাকিস্তান ব্যাটার।

নিজের দ্বিতীয় ওভারে কেবল একটি বল করেই মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। বাবর আজমের জোরালো শট ঠিক মতো ফিরেন পারেননি এই পেসার। বাঁহাত দিয়ে তাকে ডানহাত চেপে ধরতে দেখা যায়। কিছুক্ষণ পর ফিজিও আসার পর তার সঙ্গে মাঠ ছাড়েন তাসকিন। অসামাপ্ত ওভার শেষ করেন অভিষিক্ত পেসার শহিদুল ইসলাম। তবে পরে আবার মাঠে নেমেছেন এ পেসার।

পাওয়ার প্লে শেষ হতেই আমিনুল ইসলামকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ। তরুণ লেগ স্পিনার দিলেন আস্থার প্রতিদান। বাবর আজমকে ফিরিয়ে ভাঙলেন ৩২ রানের জুটি।

আপাতত দৃষ্টি বলটি ছিল সাদামাটা। পড়েছিল অনেকটা মাঝপিচে। তবে যতটা আশা করেছিলেন বাবর ততটা ওঠেনি। বেশ নিচু হয়ে যাওয়া বলে টাইমিং করতে পারেননি পাকিস্তান অধিনায়ক। কাউ কর্নারে সহজ ক্যাচ মুঠোয় জমান মোহাম্মদ নাঈম শেখ।

অভিষেকে উইকেট পেলেন শহিদুল ইসলাম। মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে জুটি ভাঙলেন এই পেসার। লম্বা সময় ক্রিজে থাকা পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান খেলতে চেয়েছিলেন থার্ড ম্যানে। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৪৯ বল স্থায়ী ৫১ রানের জুটি। ৪৩ বলে দুই চার ও এক ছক্কায় ৪০ রান করেন রিজওয়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com