1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

শেরপুর মহিপুর মাঠে জনতার ঢল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি
জেলাঃ বগুড়া

গণবিরোধী কর্তৃত্ববাদী  আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছানেবক নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিপুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ ঘটিকার সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  খন্ড খন্ড মিছিল নিয়ে মহিপুর মাঠে জড়ো হতে থাকে। শেষ পর্যন্ত মহিপুর মাঠটি জনসমূদ্রে পরিনত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এবং প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের সাবেক সদস্য এবং বগুড়া -৬ আসনের সাংসদ গোলাম মোঃ সিরাজ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোটে মোঃ সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলী আজগর তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, খায়রুল বাশার, মিসেস লাভলী রহমান, জয়নাল আবেদীন চাঁন ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম রিগ্যান, যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ।এছাড়া শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক কাউসার আহম্মেদ কলিন্স, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোহাব্বত আলী সরকার, কৃষকদলের সভাপতি আবু সাইদ সহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com