1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

শিশু একাডেমিতে চিত্রকলা প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত সচিব নাজমা মোবারেক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিনিধি : আজ ৬ জুলাই (শনিবার) বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের আঁকা ছবি নিয়ে চলমান দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমা মোবারেক। এসময় তাঁর সঙ্গে ছিল ইউনিসেফের সহায়তায় পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসিসি) প্রকল্পের শিশু-কিশোর হাবের পথশিশুরা। প্রদর্শনী ঘুরে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিশুদের আঁকা ছবি দেখে সচিব নাজমা মোবারেক বলেন, শিশুদের আঁকা ছবি দেখে তাদের কল্পনার জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। এই বয়সে শিশুদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন এই ছবিগুলো।

সচিব নাজমা মোবারেক শিশুদের আঁকা ছবির প্রশংসা করেন এবং শিশু একাডেমির এই আয়োজনের সফলতা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা এবং যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক এস এম লতিফ।

শিশুদের চাহিদা ও অভিভাবকদের অনুরোধের কারণে চিত্রকলা প্রদর্শনীর সময়সীমা ২০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে শিশু একাডেমির শেখ রাসেল আর্ট গ্যালারিতে।

এবারের এই প্রদর্শনীর জন্য ছবি আহবানের পরে সারাদেশ থেকে ৫,০০০ ছবি সেই ছবি থেকে সেরা ১০০টি ছবি নিয়ে ২৭ জুন থেকে এবারের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com