1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

লেনদেন কমেছে পুঁজিবাজারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুঁজিবাজারে বুধবার (৭ জুলাই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে, ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৭১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com