1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

লণ্ডভণ্ড টাইগাররা: ফলোঅনের পর নেই চার উইকেট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিরপুর টেস্টে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আবারও হতাশ করলেন। তাদের সঙ্গী হলেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হাসান শান্তও। পাকিস্তানের বোলিং তোপে স্রেফ এলোমেলো টাইগারদের ব্যাটিং লাইনআপ।

অভিষিক্ত জয় প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন। আজ হাসান আলীর করা প্রথম বলেই চার মেরে রানের খাতা খুলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। এক ওভার পর হাসানের ভেতরে ঢোকানো বলে বোল্ড জয়। তার ব্যাট ও প্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে।

রান খরায় ভোগা সাদমান আরও একবার হতাশ করলেন। আফ্রিদির ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। ১২ রানেই সাজঘরে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।

উইকেটের ক্ষুধায় মগ্ন থাকা হাসান অলীর দ্বিতীয় শিকার মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক ডানহাতি পেসারের বলে দারুণ এক কভার ড্রাইভে চার পেয়েছিলেন। পরের বলে আদায় করেন ২ রান। কিন্তু তৃতীয় বলে প্রতিশোধ নেন পাকিস্তানের পেসার। তার সোজা বল মিস করে এলবিডব্লিউ হন মুমিনুল।

নাজমুল হাসান শান্তর জন্য দুটি গালি রেখে বোলিং করছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই পরিকল্পনা সফল হলো দারুণভাবে। একটি গালিতেই ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত।

আফ্রিদির ডেলিভারিটি লেংথ থেকে লাফিয়ে ওঠে খানিকটা। সেটি সামলানোর সামর্থ্য ছিল না শান্তর। তিনি চেষ্টা করেন সফট হ্যান্ডে খেলার, তবে তার পরও বল রাখতে পারেননি নিচে। গালিতে সহজ ক্যাচ নেন ফাওয়াদ আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com