1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

রেসলিং ছাড়লেন জন সিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রেসলিং জগতের তারকা জন সিনাকে আর দেখা যাবে না ডব্লিউডব্লিউই-এর মঞ্চে। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা বর্তমানে সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। সিনেমার শিডিউলের কারণে বর্তমানে শুধু শুক্রবারের জনপ্রিয় অনুষ্ঠান স্ম্যাকডাউনেই দেখা মেলে বিশ্বখ্যাত এই রেসলারের।

ডাব্লিউডাব্লিউই এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের জানানো হয়েছে সিনেমা সূচির কারণে সিনাকে আর পাওয়া যাবে না। তার পুনরায় ফেরারও কোন নিশ্চয়তা নেই।’ এ বছরের শুরু থেকে রেসলিংয়ের পাশাপাশি সুইসাইড স্কোয়াড সিনেমার প্রচারণায় বেশ ব্যাস্ত সময় কাটিয়েছেন সিনা। এছাড়াও তিনি ম্যাথু ভনের নতুন গোয়েন্দা সিনেমা আর্গাইলেতেও চুক্তিবদ্ধ হয়েছেন।

২০০২ সালে তৎকালীন ডাব্লিউডাব্লিউএফের (বর্তমান ডাব্লিউডাব্লিউই) মঞ্চে অভিষেক হয় সিনার। দীর্ঘদিনের ক্যারিয়ারে জিতেছেন মোট ২১টি একক শিরোপা। তবে এই গ্রীষ্মে মাত্র ১৪টি খেলায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রেসলারকে।

তারও আগে ১৯৯৯ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তার। ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবার মার্কিন চ্যাম্পিয়নের পাশাপাশি ৪বার বিশ্ব ট্যাগ খেতাব জেতেন সিনা। এবার ৪৪ বছর বয়সী সিনা চলে যাচ্ছেন সাবেকদের তালিকায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com