1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

রাঙামাটিতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে ফাইনালে কক্সবাজার জেলা দল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : জমকালো অনুষ্টানের মথ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা গতকাল রাঙামাটি মারী ষ্টেডিয়ামে রাঙামাটি ভেন্যুর খেলা সম্পন্ন হয়েছে। এতে ট্রাইবেকারে চট্টগ্রাম জেলা দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কক্সবাজার জেলা দল। বিপুল সংখ্যক নারী পুরুষ দর্শকের উপস্থিতিতে এ খেলাকে আরো বেশি পরিপূর্ণ করে তুলেছে। অপরদিকে বাংলাদেশের প্রথম নারী ফিফার রেফারী রাঙামাটির সন্তান জয়া চাকমার পরিচালনায় সেমিফাইনাল খেলা পরিচালনা করায় রাঙামাটির দর্শকের আনন্দের মাত্রা আরো একধাপ বাড়িয়ে দেয়।

খেলায় দু’দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দিতা পূর্ন হয়। দুদলের খেলোয়াররা গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলে কাঙ্খিত লক্ষ্যে কেউ পৌছাতে পারেনী। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন কক্সবাজার জেলা দলের গোল রক্ষক সাজেদুল ইসলাম সাইদি। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহ নেওয়াজ রিটন ম্যান অব ম্যাচের পুরষ্কার তুলে দেন।
আয়োজকরা জানায়, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। গতকাল রাঙামাটি ভেন্যুর খেলা সম্পন্ন হয়। সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল একটি বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেন্যু। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে আবারো শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com