1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

রমজানে স্বাস্থ্য ঠিক রাখার কিছু উপায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনে অনেকটাই পরিবর্তন আসে। রোজায় সারা বিশ্বের মুসলমানরা সাহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকবেন। কাজেই রমজানের জন্য আমোদের পূর্বপ্রস্তুতির প্রয়োজন। প্রথম পদক্ষেপ হিসেবে রমজানের প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে প্রতিদিনের খাবারের অংশ কমানোর চেষ্টা করুন।

নজর দিন স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার দিকে:

আমাদের অনেকেরই ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ, হাঁপানি রয়েছে। নিয়মিত ওষুধও খান এর জন্য। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারা ইনসুলিন নিয়ে থাকেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাদের ডোজ ও সময় ঠিক করে নিতে হবে।

পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করুন:

অনেকেই প্লান করি রোজার মধ্যে ওজন কমানোর। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ওজন তো কমেইনি বরং বেড়ে গেছে। সে ক্ষেত্রে রোজা শুরুর আগে পুষ্টিবিদের কাছ থেকে খাদ্যতালিকা করিয়ে নিতে পারেন।

সতর্ক হতে হবে কিছু লক্ষণে:

ডিহাইড্রেশন ও হাইপোগ্লাইসেমিয়ার মতো জটিলতার লক্ষণ থাকলে রমজানের আগেই চিকিৎসকের দরজায় কড়া নাড়ুন। কিডনি বা ইলেকট্রোলাইটের সমস্যা থাকলে আগেই পরীক্ষা করান।

খেতে হবে সুষম খাবার:

অন্য সময়ের চেয়ে রমজানে সুষম খাবার খাওয়া বেশি জরুরি। আমরা সাহরি থেকে ইফতারি না খেয়ে থাকি। তাই এমন খাবার খাওয়া প্রয়োজন, যা অনেক প্রয়োজনীয় পুষ্টি দেবে। তাই পরিবারের সবার কথা মাথায় পুষ্টিকর ইফতারি ও সাহরির একটি তালিকা করে নিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com