1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

রংপুরের সাবেক সংসদ সদস্য শাহানারা বেগমের ইন্তেকাল; সাদ এরশাদের শোক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট   : রংপুরের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, রংপুর জেলা মহিলা পার্টি’র সাবেক সভানেত্রী, রংপুর সরকারী গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা শাহানারা বেগম আজ ভোরে রংপুর গুড হেলথ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ ও রওশন পুত্র ,রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।

থাইল্যান্ডে অবস্থানরত সাদ এরশাদ এমপি আজ এক শোক বার্তায় বলেন, রংপুরের সকল স্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও রাজনৈতিক শাহানারা বেগম ছিলেন আপাদমস্তক পল্লীবন্ধু এরশাদ এবং তাঁর গড়া জাতীয় পার্টির একনিষ্ঠ একজন সংগঠক। তাঁর সাথে জাতীয় পার্টির যে নিবিড় সম্পর্ক তা ভুলে যাবে না কেউই।

শোক বার্তায় তিনি আরও বলেন, রাজনীতি, সংগঠন ও শিক্ষায় গুনগত পরিবর্তনে কাজ করে যাওয়া শাহানারা বেগম বেঁচে থাকবেন তাঁর মেধা, কর্ম ও দক্ষতার মাঝে চিরকালই।

সাংসদ সাদ এরশাদ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com