1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

যত দিন আওয়ামী লীগ থাকবে, ততদিন পহেলা বৈশাখ উদযাপন করা হবে : কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে যত দিন আওয়ামী লীগ থাকবে, তত দিন পহেলা বৈশাখ উদযাপন করা হবে।

তিনি বলেন, পয়লা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে। কে পালন করল, না করল, তাতে আমাদের আগ্রহ নেই। আমরা পয়লা বৈশাখ পালন করব।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর পার্কে সামনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। বৈশাখ আত্মপরিচয় প্রকাশের দিন, অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। পয়লা বৈশাখ বাঙালি চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা।

তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির চেতনায় বিশ্বাসী। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। আজ বিএনপির নেতৃত্বে সম্প্রদায়িকতার বিষবৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে। আজকের দিনে শপথ নিতে হবে, আমরা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার অশুভ বিষবৃক্ষ উৎপাটন করব। এখানে কোনো আপস নেই। পহেলা বৈশাখের সাথে যাদের সঙ্ঘাত তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com