1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

ময়মনসিংহে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ময়মনসিংহে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন।  পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন- চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর ৪০, ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতই আজও ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকান ও আশেপাশে থাকা শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com