1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে স্থগিত প্রিমিয়ার লিগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের ছুটি শেষে প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর কথা ছিল আজ শুক্রবার। ইতোমধ্যে সূচিও দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে লিগ স্থগিত করার কথা জানিয়েছে বাফুফে। হঠাৎ করে স্থগিত হওয়া লিগ ঠিক কবে নাগাদ শুরু হবে সেটা নিশ্চিত করেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

শুক্রবার কমলাপুরে স্টেডিয়ামে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়নি, দুপুর ৩টায় বিজ্ঞপ্তি দিয়ে লিগ স্থগিতের কথা জানায় বাফুফে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ৩০-০৭-২০২১ তারিখ হতে অনুষ্ঠিতব্য চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উক্ত লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই সকলকে অবহিত করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com