1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার। মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আরঘচির: ‘নিরাপদ থাকতে চাইলে মধ্যপ্রাচ্য ছাড়ুন’ ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস আশুরার পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, আনুষ্ঠানিক সময়সূচি পরে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয়

মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী এই ক্লাবটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার নিয়েছে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্বকাপ চলাকালীন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে তারা। আজ ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, যার ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল এই মোহামেডানের হাত ধরে। তাই ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের আবেগ আপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, “মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনায় সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে বাংলাদেশ। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।”

বাংলাদেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে নিজের পরিবারের একটি মজাদার ঘটনাও উল্লেখ করেন তিনি। আমিনুল হক বলেন, “কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম, তখন আমার স্ত্রী বলছিল— ‘এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই’।

আমার মেয়েকেও বলছিল এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।”
মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব ছিলেন, তখনই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com