1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস আশুরার পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, আনুষ্ঠানিক সময়সূচি পরে হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি,অনলাইন ডেস্ক, ঢাকা
বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের জন্য আনন্দের খবর নিয়ে এলো টি স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন দর্শকদের দেখানোর এই ধারাবাহিকতা টি স্পোর্টসকে দেশের ফুটবলের আসল ঠিকানা হিসেবে আবারও প্রমাণ করল।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর দিল টি স্পোর্টস। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের এক নম্বর স্পোর্টস চ্যানেলটি। বিশ্বকাপের মতো মহাযজ্ঞ নিয়মিত পর্দায় এনে টি স্পোর্টস আবারও প্রমাণ করল—দেশীয় দর্শকদের কাছে ফুটবল মানেই টি স্পোর্টস।

৪৮ দলের অংশগ্রহণে ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে দেশজুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বিশ্বকাপ। আর এই মহাযজ্ঞের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরবে টি স্পোর্টস।
ম্যাচের সরাসরি সম্প্রচার, বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে শুরু করে এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টি স্পোর্টস দর্শকদের জন্য এক পূর্ণাঙ্গ বিশ্বকাপ অভিজ্ঞতার আয়োজন করবে। যা ভক্তদের মাঠের উত্তেজনার একদম কাছাকাছি নিয়ে যাবে।
টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘ফিফা বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যা সব সীমানা ছাড়িয়ে বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথে। বাংলাদেশের কোটি কোটি আবেগী ফুটবল ভক্তদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় এই আয়োজনটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। টি স্পোর্টসে আমাদের লক্ষ্য শুধু খেলা সম্প্রচার করা নয়, বরং বিস্তারিত কভারেজ, বিশেষজ্ঞদের মতামত, নতুন ধাঁচের অনুষ্ঠান এবং সবার জন্য সহজলভ্য করার মাধ্যমে আমরা একটি স্মরণীয় বিশ্বকাপ অভিজ্ঞতা তৈরি করতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, দেশের ফুটবল ভক্তরা আবারও ফিফা বিশ্বকাপের জন্য টি স্পোর্টসকেই তাদের আসল ঠিকানা হিসেবে বেছে নেবেন।’
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা অনন্য। প্রতিটি বিশ্বকাপেই এখানকার রাস্তাঘাট, পাড়া-মহল্লা ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, মেতে ওঠে উৎসবের আমেজে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে টি স্পোর্টস নিশ্চিত করবে যেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ ফুটবলের এই শ্রেষ্ঠ মঞ্চের রোমাঞ্চ, নাটকীয়তা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলোর অংশীদার হতে পারে।
টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘বিশ্বমানের খেলাগুলোকে বাংলাদেশী দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই টি স্পোর্টসের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপকে দেশের প্রতিটি ফুটবল ভক্তের কাছে সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত। এই মাইলফলকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সম্প্রচারক হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সাথে এটি বিশ্বমানের কন্টেন্ট, উদ্ভাবন এবং দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে আমাদের নিরলস বিনিয়োগেরই প্রতিফলন।’
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব লাভ করা দেশজুড়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যাত্রায় আরও একটি বড় মাইলফলক। মানসম্পন্ন সম্প্রচার, নতুন প্রযুক্তি ও দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে টি স্পোর্টস বাংলাদেশের ক্রীড়া সম্প্রচার শিল্পে প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে।
ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্মরণীয় সব মুহূর্ত, ঐতিহাসিক ম্যাচ এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার এই এক মাসের ফুটবল রোমাঞ্চে শামিল হতে দেশের সব ফুটবল ভক্তকে আমন্ত্রণ জানাচ্ছে টি স্পোর্টস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com