1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

মোস্তাফিজের বোলিং আগ্রাসনে ধুঁকছে আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশের পেসারদের তোপে খুব সুবিধা করতে পারছে না তারা। পাওয়ার প্লেতে ৩৬ রান করতেই ৪ উইকেট হারিয়ে বসেছে হাশমতউল্লাহ শহীদির দল।

শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন টাইগার পেসার। দুর্দান্ত এক আউটসুইঙ্গারে রহমানুল্লাহ গুরবাজকে (৭ বলে ৫) উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ বানান তিনি।

এরপর কিছুটা সময় উইকেট ধরে রাখার চেষ্টা করেছিল আফগানিস্তান। অষ্টম ওভারে বল হাতে নিয়েই উইকেট শিকার করেন মোস্তাফিজ। কাটার মাস্টারের দুর্দান্ত এক ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন রহমত শাহ (১৩ বলে ২)।

মোস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন আরও এক উইকেট। এবার অভিষিক্ত সেদিকউল্লাহ অতলকে (৩০ বলে ২১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁহাতি এই পেসার।

দশম ওভারেই তিন বল পরে আজমতউল্লাহ ওমরজাইকে (৩ বলে ০) উইকেটরক্ষকের গ্লাভসে বন্দী করেন মোস্তাফিজ। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com