1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে বার্সেলোনা সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৪ এ তিন দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে। এই অফারটি সকলের জন্য উন্মুক্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী সফরে যাবেন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। হুয়াওয়ের পক্ষ থেকে সফরের বিমান টিকিট এবং বার্সেলোনাতে চার রাত থাকার ব্যবস্থা থাকবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইন এর (https://www.facebook.com/huawei/posts/pfbid02P6DSsd6AjUQaYRunPL9toKDyCGABBhktSMw2vqEjRTQuopjbVaihiuTpZaBRWR3al) পোস্ট শেয়ার করতে হবে। সেই সাথে “এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী?” এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই পর্বে উত্তর জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারী ২০২৪।

দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেইসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও (এক মিনিটের কম) তৈরি করবেন, “ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা কী?” এই প্রশ্নের প্রেক্ষিতে। এই পর্বের ভিডিও ২৬ থেকে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে।

সমস্ত অংশগ্রহণকারীদের তাদের পোস্টে #SeedsTourMWC24 এবং @Huawei ট্যাগ করতে হবে। হুয়াওয়ের ফেইসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবলিক ভোটিং এর মাধ্যমে শীর্ষ তিন বিজয়ী নির্বাচিত হবেন।

আরও তথ্যের জন্য, অংশগ্রহণকারীরা হুয়াওয়ে এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com