1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

মেয়র আরিফের হার্টে ৩টি ব্লক, পরানো হয়েছে রিং

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীর হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তার হার্টের ব্লকে ৩টি রিং বসান।

জানা যায়, রবিবার (১২ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হসপিটালে তার এনজিওগ্রাম করে হার্টে ৩টি ব্লক খুঁজে পান খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোমেনুজ্জামান। পরিস্থিতি বিবেচনায় সাথে সাথে হার্টের ব্লকে তিনটি রিং বসান তিনি।

মেয়র আরিফের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। তবে ভবিষ্যত সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

এদিকে, মেয়রের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com