1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

মেসি-এমবাপ্পের ‘বন্ধুত্বে’ পিএসজির জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জোড়া গোল করলেন কিলিয়েন এমবাপ্পে। তাতে আগের ম্যাচে হারের দুঃখ ভুলে আবার জয়ের পথে ফিরেছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মাওরোসিও পচেত্তিনোর দল। ম্যাচের ১৬ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা প্রতিহত হয়। ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। পরে ঠেকান আরও একটি শট। অস্বস্তি নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি পিএসজিকে।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ পাস বাড়ান মেসি। ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। বিরতি থেকে ফিরে আবার দু’জনের যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপ্পেকে। এবারও বল জালে পাঠাতে ভুল করেননি এমবাপ্পে।

এমবাপ্পের গোলের চার মিনিট পরই ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়ে মেসি-নেইমার-ডি মারিয়ারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com