1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশি অস্ত্র নিয়ে শ্রমিক লীগ নেতা সহ ৩ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার জনৈক আমির সাহেবের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের একজন শীর্ষ নেতা রয়েছেন।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে ডাকাতি, চুরি ও ছিনতাই রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাতে সদর থানার এসআই মো. সোহাগের নেতৃত্বে একটি দল টহল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদ পায় যে, মুক্তারপুর কামারবাড়ি এলাকায় একদল ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর মাদবর বাড়ি এলাকার সাকিব (২৬) ও মালির পাথর গোসাইবাড়ি এলাকার তন্ময় (২৫)।
গ্রেপ্তারকৃত সীমান্ত সদর উপজেলার এআর ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সীমান্ত একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসআই মো. সোহাগ বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com