1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিতে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাটি টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার প্রদক্ষিণ করে টঙ্গিবাড়ী নির্মাণাধীন শিশু পার্কে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। তিনি বলেন,
“বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ঢালী মোহাম্মদ ওয়াহিদ কামরুজ্জামান তপন ঢালী, নুরে আলম সরদার, দেলোয়ার হোসেন দিলু, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলিউল্লাহ খান মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, টঙ্গিবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, টঙ্গীবাড়ি উপজেলা যুবদল নেতা রাসেল মল্লিক,হাসেমসরদার, আলমগীর মল্লিক। আব্দুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজান মৃধা
এবং লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
র‌্যালি ও সমাবেশে মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমবেত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com