1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

মুখোমুখি বাংলাদেশ-উইন্ডিজ, যা বলছে টি-টোয়েন্টি পরিসংখ্যান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশ দলের জয়ের বিকল্প নেই। বাংলাদেশকে হারাতেই হবে গেইল-পোলার্ড-রাসেলদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজকে। ‘ডু অর ডাই’ ভেবেই আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

অন্যদিকে, একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তারাও। শতভাগ চেষ্টা জয় ছিনিয়ে নিতে চান গেইলরা। তাই বলা যায়, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন দাঁড়িয়ে একবিন্দুতেও। সেমিফাইলে উঠতে দুই দলেরই অঘোষিত ‘ফাইনাল’ আজ।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালোই। ১২ বারের দেখায় ৬ বার ওয়েস্ট ইন্ডিজ ও ৫ বার বাংলাদেশ জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টে এখন পর্যন্ত দুইবার দেখা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। দুই দলের জয়ই সমান একটি করে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। কারণ প্রথম ও একমাত্র দল হিসেবে দুইবার ট্রফি জিতেছে ক্যারিবীয়রা। আর ট্রফি জেতা তো দূরের কথা, টুর্নামেন্টে কখনো সেমিফাইনালে উঠতে পারেনি টাইগাররা। র্যা ঙ্কিংয়ের হিসাব করলে ১০ নম্বরে আছে উইন্ডিজ। এই ক্ষেত্রে বাংলাদেশ আছে আট নম্বরে।

দলীয় সর্বোচ্চ/সর্বনিম্ন-
বাংলাদেশ: ২১১/৪ (ঢাকা, ২০১৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৭/৪ (ঢাকা, ২০১২)।

বাংলাদেশ: ৯৮/১০ (ঢাকা, ২০১৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩২/৮ (ঢাকা, ২০১১)।

সর্বোচ্চ রান-
বাংলাদেশ: তামিম ইকবাল (১২ ম্যাচে ২৫৫ রান)।
ওয়েস্ট ইন্ডিজ: মারলন স্যামুয়েলস (সাত ম্যাচে ২২৬ রান)।

সর্বোচ্চ ছক্কা-
বাংলাদেশ: লিটন দাস (ছয় ম্যাচে ১০ ছক্কা)।
ওয়েস্ট ইন্ডিজ: মারলন স্যামুয়েলস (সাত ম্যাচে ১৮ ছক্কা)।

ব্যক্তিগত সেরা-
বাংলাদেশ: তামিম ইকবাল ৮৮* (৬১)
ওয়েস্ট ইন্ডিজ: এভিন লুইস ৮৯ (৩৬)

বাংলাদেশ: সাকিব আল হাসান ৫/২০।
ওয়েস্ট ইন্ডিজ: কিমো পল ৫/১৫।

সর্বোচ্চ উইকেট-
বাংলাদেশ: সাকিব আল হাসান (১০ ম্যাচে ১৯ উইকেট)।
ওয়েস্ট ইন্ডিজ: কিমো পল (ছয় ম্যাচে ১৩ উইকেট)।

সর্বোচ্চ ক্যাচ-
বাংলাদেশ: লিটন দাস (ছয় ম্যাচে ছয় ক্যাচ)।
ওয়েস্ট ইন্ডিজ: কার্লোস ব্রাথওয়েট (সাত ম্যাচে ছয় ক্যাচ)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com