1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ৩নং তিনটহরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মোঃ রাশেদুল ইসলাম হিরা (৩০) ও মোঃ জামাল উদ্দিন (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তিনটহরী ইউনিয়নের জয়নালের দোকানের সামনে বেলাল হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করে। বেলাল এর প্রতিবাদ করলে জামাল উদ্দিন তাকে জাপটে ধরেন এবং রাশেদুল ইসলাম হিরা একটি কাঁচের চায়ের কাপ ভেঙে তার ধারালো অংশ দিয়ে হত্যার উদ্দেশ্যে বেলালের গলার বাম পাশে ও কানের নিচে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বেলালকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ কাউছার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩, জিআর নং-০৩/২০২৬)। মামলাটি দণ্ডবিধির ৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় রুজু করা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, মামলার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com