1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রোববার বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর প্রতিনিধি এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সাংবাদিক জাকির হোসেনকে লেখালেখি বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগী নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর মোর্শেদ খান জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com