1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

মো ইপাজ খাঁ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা, কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা এবং কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখা, ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com