1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন

মাতামুহুরীতে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৯০ বার দেখা হয়েছে

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের পাশ্ববর্তী লামা উপজেলায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মো. সোহানের (২৭)এর লাশ উদ্ধার করা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা অভিযানের পর ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এ সময় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

নিহত সোহান ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, এক পযর্টকের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় তবে নদীর পানি বেশি হওয়ার উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হশ। তবে শুক্রবার সকালে টানা ২২ ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে পর্যটক সোহানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com