1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

মধ্যনগরে বিএনপির জনসভায় কামরুজ্জামান কামরুল: “জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি”

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার দেখা হয়েছে

আমির হোসেন স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনু।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “বিএনপির শাসনামলে এই অঞ্চলের উন্নয়ন হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ আহমেদ ও আবুল বাশার প্রমুখ।

জনসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com