1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নরেন্দ্র মোদির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি। গত দুই নির্বাচনে দলটি এককভাবেই ক্ষমতায় যাওয়ার ম্যাজিক ফিগার ২৭২ পেলেও এবার তারা বেশ পিছিয়ে পড়েছে। জোটগতভাবে তারা এবার যেমন কম আসন পাচ্ছে, দলীয়ভাবেও তারা পিছিয়ে পড়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৯টি আসন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিজেপি এবার ২৭২টি আসন পাবে না। অথচ ২০১৯ সালে তারা ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন পেয়ে এককভাবেই সরকার গঠন করার মতো অবস্থায় ছিল। শরিকদের না নিলেও তারা সরকার গঠন করতে পারত। কিন্তু এবার তাদেরকে শরিকদের নিতেই হবে। ফলে শরিকরাও দরকষাকষি করতে পারবে।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদেরকে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দু’টি বড় জোটের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। একটি হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। অন্যটি হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com