1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লার বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তপু বর্মণের গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আসর শুরুর আগেই মাঠ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক ভালো ফুটবলের জন্য কুমিল্লার স্টেডিয়ামটি অনুপযুক্ত বলে দাবি জানিয়ে আসছিল বসুন্ধরা। তারা চেয়েছিল মাঠ পরিবর্তন করতে, তাতে সাড়া দেয়নি ব্রাদার্স। যার ফলে খেলার উপযোগী করতে গতকালই এই মাঠ থেকে ক্রিকেটের জন্য নির্মাণ করা পিচ সরানোর আয়োজন করা হয়।

এদিন বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই দেখার কথা থাকলেও মাঠের অবস্থাভেদে দর্শক টানতে পারেনি বাফুফে। মাঠের কন্ডিশনের প্রভাব পড়েছে ফুটবল খেলোয়াড়দের মাঝেও। গতিহীনভাবেই শুরু হয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা।

ম্যাচের শুরুতেই মিগেল ফেরেরা ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে তা বাদ যায়। প্রথমার্ধে মাঠের সাথে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টাতেই ব্যস্ত ছিল দল দুটি। ধীর স্থির ফুটবল খেলায় ব্যস্ত ছিল উভয় দলের ফুটবলাররা। প্রথমার্ধে চেষ্টা করলেও জালের দেখা পায়নি দুই দলই। তবে দুই গোল রক্ষকের ভূমিকা ছিল চোখে পড়ার মত।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৯তম মিনিটে মিগেলের ক্রস থেকে হেড দিয়ে জালে বল জড়ান তপু বর্মণ। এরপর ব্রাদার্স আর কোন আক্রমণ কাজে লাগাতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com