1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগের সেরা ৭০ ছাড়িয়ে ৭৩ রান করেছেন জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলি মাধেভেরে। তার ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে ৬ উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে।

আর সেই রানের তাড়ায় ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারের পর সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ম্যাচে রেকর্ড উদ্বোধনী জুটি গড়া নাঈম- সৌম্য আজকে করতে পেরেছেন মাত্র ১৪ রান।

দুজনেই যথাক্রমে ৫ ও ৮ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

এরপর দলের হাল ধরতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনিও ব্যর্থ। ১০ বলে মাত্র ১২ রানেই সমাপ্তি ঘটল তার ইনিংসের।

দলীয় সপ্তম ওভারে মাসাকাদজার চতুর্থ বলটি ঠিকমতো খেলতে পারেননি সাকিব। এজ হয়ে কভারে দাঁড়িয়ে থাকা সিকান্দার রাজার ক্যাচে পরিণত হন।

মাসাকাদজার পরের ওভারের প্রথম বলেই ফিরলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৬ বলে মাত্র ৪ রান যোগ করেছেন তিনি।

একই ওভারের চতুর্থ বলে মেহেদীকেও ফেরান মাসাকাদজা। ১৯ বলে ১৫ রানে থেমে গেছে মিরাজের ইনিংস।

এর আগে দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ ব্যাটিং ইনিংসের প্রথম ওভারটি করেন অধিনায়ক সিকান্দার রাজা। ৭ রান দেন। দ্বিতীয় ওভারটি করান চাতারাকে দিয়ে। তার ওভারেও ৭ রান নিয়ে বিনা উইকেটে ১৪ রান জমা হয় স্কোরবোর্ডে।

এর পর দলীয় তৃতীয় ওভারটি করতে আসেন পেসার মুজারাবানি। নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন। প্রথম বলেই বোল্ড করেন নাঈমকে। চতুর্থ বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার।

খেলার এই পর্যায়ে ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৩ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com