1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

ব্যতিক্রম আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন করলেন এস এম কামাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে

ডেস্ক: ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আজ সকাল ৮টায় সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে ঘুড়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপকারভোগীদের কাছে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন রাজশাহী বিভাগের এই সাংগঠনিক সম্পাদক।

আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা শেখ হাসিনার জন্য প্রাণ খোলে দু’হাত তোলে দোয়া করেন।

পরে আশ্রয়ণ প্রকল্পের সংলগ্ন মাদ্রাসার মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা কেক কাটেন ও বঙ্গবন্ধুসহ ‘৭৫ এ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না, অসম্প্রদায়িক বাংলাদেশ হতো না, গণতন্ত্র ফিরত না, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হতো না। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো একেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সদর আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সলঙ্গার হাটিকুমুরুল ইউনিয়নে তৃতীয় লিঙ্গ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনা হেনা, হাটিকুমুরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম, ঘুড়কা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com