1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিয়ের দাবিতে ৯ম শ্রেণির ছাত্রের বাড়িতে ৭ম শ্রেণির ছাত্রীর অনশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ের দাবিতে নবম শ্রেণি পড়ুয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে একই স্কুলের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী। টাঙ্গাইলের ধনবাড়ীতে এ ঘটনা ঘটে।

শনিবার থেকে অনশনে বসে ওই কিশোরী। অনশনের খবরে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক। তারা দুজনই উপজেলার মুশুদ্দি অফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে ঘটনাটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।

ওই কিশোরী জানান, দেড় বছর আগে ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এ সময় স্কুলে যাওয়া-আসার পথে বিয়ের প্রলোভনে কু-প্রস্তাত দিতে থাকে ওই কিশোর।

এরই একপর্যায়ে বিয়ে করার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে কিশোর। পরে বিয়ের চাপ দিলে নানা তালবাহানা করে প্রতারণা শুরু করে। তাই বিয়ের দাবিতে এখন ওদের বাড়িতে অবস্থান নিয়েছে ওই কিশোরী।

ওই কিশোরীর বাবা জানান, ‘আমার অবুঝ মেয়েকে বিয়ের কথা বলে সর্বনাশ করেছে। আমরা গরীব মানুষ। আমি এর সুষ্ঠু সমাধান চাই।’

প্রেমিকের বাবা ছাত্তার বলেন, ‘আমার ছেলে বাড়িতে নাই। ছেলে বাড়িতে এলে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটি আমার বাড়িতেই থাকুক।’

স্থানীয় মাতাব্বর মিলটন মিয়া জানান, বিয়ের প্রলোভনে ওই ছেলে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। মেয়েটি বিয়ের চাপ দিলে ছেলে বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরবর্তীতে বিয়ের দাবিতে গত শনিবার হতে ওই মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করছে।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com