1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা, আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ের দাওয়াত না পাওয়ায় হামলা, বেশ কয়েকটি ঘর-বাড়িসহ দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ জুলাই) সকালে ফরিদপুর জেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার ছোট পাইককান্দি গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা বিয়ে করেন। দলাদলির কারণে গ্রাম্য মাতবর সিরাজ মোল্লাকে ওই বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। আর তাতেই তিনি ক্ষিপ্ত। এরই জের ধরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।

এ সময় জুনাইদ মোল্লা দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেন। সিরাজ মোল্লা ও তার সমর্থকরা এতে আরও ক্ষিপ্ত হয়ে ইউসুফ মোল্লার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় এবং লুটপাটের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু গণমাধ্যমকে বলেন, এলাকায় দলাদলি রয়েছে। ফলে বিয়ের দাওয়াত নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com