1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিষ খেয়ে শেষ বিদায়ের মাফ চাইতে গিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে বিষপান করেছেন স্বামী-স্ত্রী। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বিথী খাতুন (২৬) উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ফারুক হোসেন (৩৫)। ফারুক পেশায় ফল ব্যবসায়ী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন ফারুক। সকালে তারা একসঙ্গে গ্যাসের ট্যাবলেট খেয়ে হেঁটে কালিকাপুর নিজ বাসায় যান।

সেখানে মায়ের কাছে শেষ বিদায়ের কথা জানিয়ে মাফ চান ফারুক ও তার দ্বিতীয় স্ত্রী।

কিছুক্ষণের মধ্যে পরপারে চলে যাবেন বলেও জানান তারা। কথা বলতে বলতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে মায়ের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিথী মারা যান। ফারুককে রাজশাহীর নিউ লাইফ ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আরো জানান, আগের স্ত্রীর দুই মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর এক ছেলে রয়েছে। আর্থিক সংকট থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বীথির মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com