1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

বিষয় ছাড়া কিভাবে সংলাপ হবে? প্রশ্ন ড. ইউনূসের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী, অর্থিনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর ড. ইউনূস কি বলেন, সেটা জানতে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

অবশেষে, সে কৌতুহলের অবসান হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিন (২৮ জুন) চা বিরতির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রফেসর ইউনূস। সেখানেই এ নিয়ে কথা বলেছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নানা বিষয়ে ভিন্নমত আছে- এ কথা বলতেই ড. ইউনূস অবাক হয়ে বলেন, “কোন্ বিষয়ে ভিন্নমত আমিতো জানি না!”

জানতে চাওয়া হয়, “প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে, এই ভিন্নমত দূর করতে তিনি আপনার সঙ্গে সংলাপ করতে চান। আপনি এ ব্যাপারে কি বলবেন?”

ড. ইউনূস তখন বলেন, ডিবেটতো হয় বিতর্কিত বিষয় নিয়ে। এখানেতো বিতর্কের কিছু নাই! হয় আপনি করেন, না হয় করবেন না। কেউতো বিতর্ক করতে যাচ্ছে না। কি বিষয়ে বিতর্ক করবো? এখানে (সামাজিক ব্যবসা সম্মেলনে) কেউ কোনো বিতর্ক এনেছে?

তখন তাকে ফের প্রশ্ন করা হয়- সংলাপ হলেতো অবশ্যই আপনি রাজি আছেন? ড. ইউনূস বলেন, কি নিয়ে ডায়ালগ হবে, একটা বিষয়তো থাকতে হবে। বিষয় ছাড়া কিভাবে ডায়ালগ হবে!

তখন তাকে বলা হয়, আপনি আগে রাজি হলে তখন হয়তো বিষয় বলা হবে। ড. ইউনূস মৃদু হেসে বলেন, এটা কি ধরনের কথা! আমি আগে রাজি হবো, তারপর বিষয় হবে…

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com