1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানের কেন্দ্রীয় কার্যালয় বলাকা ভবনে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। এরপরই এই অলরাউন্ডারকে নিজেদের শুভেচ্ছাদূত ঘোষণা করে বিমান বাংলাদেশ।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের সঙ্গে ব্র্যান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছিল বিমান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সিলেটে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এর মাঝেই এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সাকিব।

এর আগে প্রথম ওয়ানডে খেলার পরদিন ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে যোগ দিয়ে নিজের স্নাতক ডিগ্রি নেন সাকিব। পরের দিন আবার দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলেন।

আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। তার ফাকে ঢাকায় এসে বিমান বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সারেন টাইগার সেনাপতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com