1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুশফিক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীসহ নিজের একটি ছবি দিয়েছেন তিনি।

শুক্রবার বিবাহবার্ষিকীতে ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, সাত বছর অতিক্রান্ত। আমার নিজেকে নিখুঁত স্বামী মনে হয় না। তবে তুমি যোগ্য সঙ্গী, স্বর্গ থেকে পাওয়া।’

বিগত বছরগুলোতে স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন মুশফিক। এভাবেই সামনের দিনগুলো স্ত্রীর সঙ্গে কাটাতে চান তিনি। পাশাপাশি স্ত্রীর প্রতি প্রকাশ করেছেন অকৃত্রিম ভালোবাসা, বাসনা পোষণ করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকার। ইনশাল্লাহ আমরা এভাবে চলতে থাকবো। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থেকো, তোমায় অনেক ভালোবাসি।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই বিয়ে করেছেন আপন বোনদ্বয়কে। ২০১৩ সালে রিয়াদের মাধ্যমেই মুশফিকুরের সঙ্গে পরিচয় হয় কিফায়াতের। এরপর ২০১৪ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তারা। দুজনার সংসার আলো করে এক ছেলে সন্তানও।

১৯৮৭ সালে জন্ম মুশফিকুর রহিমের। ২০০৫ সালে লর্ডসে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় তার। এরপর একে একে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। বাংলাদেশের হয়ে তিনি এখন পর্যন্ত ৭৫টি টেস্ট, ২২৭টি ওয়ানডে ও ৯১টি ই-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ৪ হাজার ৬৯৬ রান, ওয়ানডেতে ৬ হাজার ৫৮১ ও সংক্ষিপ্ত ফরম্যাটে করেছেন এক হাজার ৩২১ রান। এর মধ্যে টেস্টে ৭ ও ওয়ানডেতে ৮টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে তিনবার ডাবল সেঞ্চুরিও করেছেন ৩৪ বছর বয়সী তারকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com