1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়:স্থপতি ইয়াফেস ওসমান মঈন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩১০ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: বর্ণাঢ্য আয়োজন ও প্রতিযোগিতার মাধ্যমে ১২জুন সমাপ্ত হলো ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ২ (দুই) দিনব্যাপী (১১-১২ জুন, ২০২৪ইং) অনুষ্ঠানের মধ্যে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিজ্ঞান নাটিকা এবং বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ৭ শতাধিক প্রতিযোগী গত ২ দিন ধরে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষক ও অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক অতিথির পদচারণায় মুখরিত ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সবার জন্য আয়োজন করে নিরাপদ আবাসন ও স্বাস্থ্যসম্মত আপ্যায়ন। ১২ জুন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেন, বুয়েটের সাবেক উপাচার্য ড. মোঃ নজরুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার সংস্থা প্রধানগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে স্থপতি ইয়াফেস ওসমান বলেন “আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলেমেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোন অংশেই পিছিয়ে নেই। সঠিক দিক নির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এর মধ্য দিয়েই বাস্তবায়িত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।” বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেন বলেন,“বর্তমান সরকারের প্রতিশ্রুতি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ প্রজন্মই অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শীখরে”। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিজ্ঞান জাদুঘর শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ১৯৭৮ সাল থেকে দেশব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন করে আসছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাচ্ছে”। অনুষ্ঠানে মোট ৪৬ জন বিজয়ী প্রতিযোগীকে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজবণ্ড এবং নগদ অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হয়। এ বিজ্ঞান মেলা মূলত তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, জ্ঞান ও প্রতিভার এক অনন্য প্রতিযোগিতায় পরিণত হয়, যা বাংলাদেশের উন্নয়নে এবং সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com