1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে আছে সবচেয়ে বেশি আসন ৮০টি। অন্য সব জায়গার মতো সেখানেও ভোট গণনা চলছে। সেখানে যে প্রবণতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তাতে ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এই প্রদেশ। প্রায় তিন ঘণ্টার মতো ভোট গণনা হয়েছে। এ রাজ্যকে বিজেপির বড় ঘাঁটি হিসেবে দেখা হয়। গত দুটি নির্বাচনে তারা সে প্রমাণ দিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে বেশ ভাল টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এতে আছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। এ পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে এনডিএর চেয়ে ভাল ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে এখানে ৬২ আসনে জয় পায় এনডিএ।

তখন তাদের মিত্র ছিল বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি। এই দুই মিত্র যথাক্রমে ১০ ও ৫ আসন পায়। এবার বহুজন সমাজবাদী পার্টি একাই নির্বাচন করেছে। ফলে প্রাথমিকভাবে যে ফল দেখা যাচ্ছে, তাতে তারা খুব ভাল করছে না। নির্বাচনে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২ ও কংগ্রেস ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেসের জন্য এই রাজ্যের দুটি আসন আমেথি ও রাই বেরেলি গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি। সেখানে জয় তাদের জন্য প্রেস্টিজ ইস্যু। আমেথিতে গত নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু এবার তিনি সেখানে প্রার্থী হননি। অন্য একজনকে প্রার্থী করা হয়েছে সেখানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি স্মৃতি ইরানির চেয়ে এগিয়ে আছেন। রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com