1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

বিজয় দিবস শীতকালীন ব্যাড‌মিন্টন প্রতি‌যো‌গিতা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামা‌টি‌তে মহান বিজয় দিবস উপল‌ক্ষে শীতকালীন ব্যাড‌মিন্টন প্রতি‌যো‌গিতা সম্পন্ন হ‌য়ে‌ছে। বুধবার রা‌তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যান প‌রিষ‌দের আ‌য়োজ‌নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চত্ত‌রে প্রতি‌যো‌গিতার ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

ফাইনা‌লে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে জু‌লিয়ান চাকমা ও সা‌চিং মারমার মাইনী টিম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান রিপন চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যান প‌রিষ‌দের সভাপ‌তি আ‌মিনুর র‌শিদ বুলবু‌লের সভাপ‌তি‌ত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য ( বাস্তবায়ন) জা‌হিদ ইকবাল, সদস্য (প্রশাসন) সুজন চৌধুরী, সদস্য (অর্থ) জ‌সিম উদ্দিন, উপ পরিচালক মংছেলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, জেলা ক্রীড়া অ‌ফিসার এস আই এম ফের‌দৌস আলম প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

ফাইনা‌লে জু‌লিয়ান চাকমা ও সা‌চিং মারমার মাইনী টিম ২-০ সে‌টে হাসান মোহাম্মদ নোমান ও সুজয় চাকমার কর্ণফুলী টিমকে পরা‌জিত ক‌রে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রেন।

পক্ষকালব্যাপী এই প্রতি‌যো‌গিতায় দ্বৈত পদ্ধ‌তি‌তে ১৬ টি দল অংশ গ্রহন ক‌রে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com