1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখালো ডিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, কয়েকদিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তারা যে বিনা অনুমতি নিয়ে তারা যে অবৈধ সমাবেশ করেছিলেন সেখানে পুলিশ বাধা দেয়ার কারণে সেখানে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা অনেক পুলিশের উপর হামলা করেছেন, রক্তাক্ত করেছেন, ডিল ছুড়েছেন এবং তিনটি বাসে আগুন লাগিয়েছেন।

এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। সেই মামলার দুটি মামলায় এক নাম্বার আসামি হচ্ছেন সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারনে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেয়া দরকার তা নিয়েছি।

এর আগে সালাউদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রা বাড়ি থেকে উনাকে (হানিফ উড়ালসড়ক সড়ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com