1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বাবা দিবসে তারকাদের আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বাবা দিবস। দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ফেসবুকে তারা লিখছেন মনের কথা। এ রকম বেশ কয়েকজন তারকার ফেসবুক পোস্ট নিয়ে আমাদের এই আয়োজন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বাবার হাত ধরে থাকতে পারাটাই সবচেয়ে বড় প্রশান্তির। কতদিন হয়ে গেলো বাবাকে ছুঁতেও পারি না, দেখতেও পারি না। বাবা নেই, মনে হলেই দম বন্ধ হয়ে আসে। সকল বাবা ভালো থাকুন।

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে বাবা।

অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন,পৃথিবীর সকল বাবাদের প্রতি রইলো শ্রদ্ধা।

অভিনেত্রী শারমিন জোহা শশী লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে আব্বু। মাঝে মাঝে বিভৎস মিস করি তোমাকে। আমার প্রচণ্ড মন খারাপের দিনগুলিতে, হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদলেও আম্মুকে এখন আর কেউ জিজ্ঞেস করে না কি হইছে ওর? ভাত খেতে যাওয়ার জন্য আর কেউ জোরাজুরি করে না। আর একটু থাকলে পারতা না? তুমি কই আব্বু?

অভিনেতা জামশেদ শামীম লিখেছেন, আমার আব্বু ছিলেন আমার সুপারম্যান। বাবা দিবসের শুভেচ্ছা।

সঙ্গীতশিল্পী শফিক তুহিন লিখেছেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা। পৃথিবীর সব বাবারা ভালো থাকুক।

সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে।

অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, মা-বাবার কোন দিবস লাগে না। প্রতিদিনই হোক বাবা দিবস, মা দিবস। আমার সব সফলতা যেন আমার মা-বাবা দেখে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com