1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বাবর-রিজওয়ানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বড় সংগ্রহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাফিজের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল পাকিস্তান। জয়ের জন্য নামিবিয়াকে ১৯০ রান করতে হবে।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ইনিংসের শুরুর দিবে বল সেভাবে ব্যাটে আসছিল না। যে কারণে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান স্কোর বোর্ডে যোগ করেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বাবর-রিজওয়ান। ১৪.২ ওভারে দলীয় ১১৩ রানে আউট হন অধিনায়ক বাবর। তিনি সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৭টি চারের সাহায্যে ৭০ রান করে ফেরেন।

বাবর আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ফখর জামান। তিনি ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন।

এরপর মোাহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে মাত্র ২৬ বলে ৬৭ রানের অবিচ্ছন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৬ বল খেলার সুযোগ পেয়ে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন হাফিজ।

ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান তিনি। ওই ওভারে ৪টি চার, এক ছক্কা আর এক ডাবল মিলে ২৪ রান আদায় করে নেন। তার ৫০ বলের অপরাজিত ৭৯ রানের ঝকঝেকে ইনিংসের সুবাদে ৩ উ্িকেটের ১৮৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৮৯/২ (মোহাম্মদ রিজওয়ান ৭৯*, বাবর আজম ৭০, মোহাম্মদ হাফিজ ৩২*, ফখর জামান ৫)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com