1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

বাজেট অধিবেশন শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। বুধবার (২ জুন) বিকেল ৫টা ৫মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

বাজেট অধিবেশন হবে মোট ১২ কার্যদিবসের। যাদের করোনা টেস্টের প্রতিবেদন নেগেটিভ, কেবল তারাই অধিবেশনের যোগ দিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ বলেন, সংসদ সদস্যদের তালিকা করা হয়েছে। নমুনা পরীক্ষায় যারা করোনা নেগেটিভ, তারা তালিকা অনুযায়ী সংসদ অধিবেশনে যোগ দিয়েছন। সংসদের আলোচ্য সূচির ওপর বক্তব্য দেবেন, তারা উপস্থিত হয়েছেন।

আজকের প্রথম অধিবেশনে যা থাকছে: বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। এরপর রয়েছে শোক প্রস্তাব। প্রথমদিনের বৈঠকে প্রশ্ন-উত্তর এবং জরুরি ত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি ৭১) নোটিশ নিষ্পত্তির কথা রয়েছে। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব রয়েছে।

প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। চলতি সংসদের সদস্য আসলামুল হক ও আব্দুল মতিন খসরু যথাক্রমে ৪ ও ১৪ এপ্রিল মারা গেছেন। বুধবারের বৈঠকে তাদের স্মরণ করে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

উল্লখ্যে, গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২ জুন (বুধবার) বিকাল ৫টায় দেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com