1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার তাগিদ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

এদিন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা আমাদের ভাষা বা গবেষণা কোনো ব্যাপারই তেমন কোনো গুরুত্ব দেয়নি।

সরকারপ্রধান বলেন, আজকের এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন গঠন করে তখন প্রবাসী বাঙালিরা কতগুলো ভাষাভাষীদের নিয়ে ভালোবাসি মাতৃভাষাকে নামে সংগঠন করেছিল। তার মাধ্যমে জাতিসংঘে প্রস্তাব পেশ করেছিল একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু একটি প্রতিষ্ঠান করলে হবে না, একটা সদস্য রাষ্ট্রের কাছ থেকে প্রস্তাব আসতে হবে। তখন আমরা উদ্যোগ নেই, প্রস্তাব পেশ করি এবং ইউনেস্কো সাধারণ পরিষদে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর সেটা পাস হয়। সেই থেকে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের শহীদ দিবস না সমগ্র বিশ্বের মাতৃভাষা-ভাষীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিবস। যার জন্য পৃথিবীর অনেক দেশ এ দিবসটি পালন করে; এটা বাঙালি জাতি হিসেবে অত্যন্ত গর্বের। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলা ভাষায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা এবং গবেষণালব্ধ যেসব জ্ঞান সেটা মানুষের কাজে যেন ব্যবহার হয় এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান শিক্ষায় আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম যে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান পড়ার কোনো আগ্রহই ছিল না। তখন আমরা ১২টি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই। আর এ বিশ্ববিদ্যালয়গুলোর নাম দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার উদ্দেশ্য ছিল, এই নামটা দিলে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ার দিকে আগ্রহী হবে, প্রযুক্তি শিক্ষার দিকে আগ্রহী হবে। এ সময় প্রধানমন্ত্রী ভাষায় বহুল পরিচিত ও প্রচলিত শব্দগুলো ব্যবহার করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com