1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বাংলাদেশ হারার কারণ জানালেন তামিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ। এন্টিগায় শুক্রবার অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন নিজেদের ব্যাটিংয়ে ব্যর্থতার কথা। যা অজিদের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, টপ অর্ডার পুরো টুর্নামেন্টজুড়েই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন, ৭ থেকে ১৫ ওভারের সময় বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদামাটা শুরু করেছি। খুব ভালো শুরুর কথা বলব না। এরপর ৭ থেকে ১৫ ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা।

তামিম বলেন, আমরা যদি এ বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকে।

রান স্বল্পতার কথা উল্লেখ করে তামিম ইকবালও বলেন, এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো ১৮০ রান, এজন্য যে ধরনের ব্যাটিংয়ের দরকার সেটা করেছে শুধু তাওহিদ হৃদয়। আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না। অস্ট্রেলিয়া, ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে। যেটা নিয়েছিল হৃদয়।

একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডিও বললেন, বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com