1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

বাংলাদেশ-চীনসহ প্রতিবেশী দেশগুলোর ওপর নজর রাখুন: সশস্ত্র বাহিনীকে রাজনাথ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরাইল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে তিনি এ কথা বলেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।

ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।

তিনি ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন।

ভারতের এই মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com