1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বন্ধই থাকছে দূরপাল্লার পরিবহন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার সংক্রমণ না কমায় ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন সরকার দেয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৫ মে) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিলো। দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরো এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।

‘লকডাউনে’ জেলার ভেতর বাস চলার অনুমতি থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদের পর দূরপাল্লার বাস চলার অনুমতির জন্য পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদের দিন দেশের বাস টার্মিনালগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেন।

সরকারের শীর্ষ পর্যায়ের একজন জানান, পরিবহন শ্রমিকদের নেতা সাবেক মন্ত্রী শাজাহান খান ‘লকডাউনে’ বেকার হয়ে পড়া পরিবহন শ্রমিকদের কথা ভেবে ঈদের পর দূরপাল্লার বাস ছেড়ে দেওয়ার জন্য সরকারের সঙ্গে দেনদরবার করে আসছেন। কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি।

আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ শেষে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন। তিনি বলেন, এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com