1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ১৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ১৭ জেলে নিয়ে মাছধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। এরা সবাই হাতিয়ার বাসিন্দা।

ডুবে যাওয়া ‘এমভি নিশান’ নামের ওই ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেরা বিকেলে মোবাইলে ঘটনাটি আমাকে জানিয়েছে।’

লুৎফুল্লাহিল মজিব আরও বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারসহ নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টাও করা যাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।’

জীবিত উদ্ধার ট্রলারের মাঝি মো. শামীম (৪৫) জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। আমরা চারজন কোনোমতে বেঁচে ফিরেছি। বাকিরা কেবিনে ছিল। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানি না। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলারও যেতে পারছে না।’

নিখোঁজ জেলে মো. সোহেলের (২২) ভাই মো. রাসেল জাগো নিউজকে বলেন, ‘ট্রলারডুবে আমার ভাইসহ ১৩ জন নিখোঁজ হওয়ার বিষয়টি মাঝি শামীম আমাদের জানিয়েছে। খবরটি শুনে পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত ট্রলারটি উদ্ধারের দাবি জানাই।’

হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। বাকি আটজনের বাড়ি হাতিয়ার হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বলেন, ‘সাগরে ট্রলারডুবির বিষয়টি শুনেছি। ঘটনাটি গভীর সমুদ্রে হওয়ায় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com